• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না : তারেক রহমান


প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না : তারেক রহমান

নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ বলে সম্বোধন না করতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।’

রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।’

আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় স্বৈরাচারী হয়ে উঠেছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের জবাবদিহি, প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগণ হলে অর্থনীতি রুগণ হয়। রাজনীতি ও অর্থনীতি রুগণ হলে স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগণ হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

বিএনপির ৩১ দফার বাইরে ভালো কোনো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করা সম্ভব।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন