দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। মাঝে মধ্যে বৃষ্টি দূষণের মাত্রা কিছুটা কমালেও সামগ্রিকভাবে ঢাকার বায়ুগুণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ফলে সকাল থেকেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে।