পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে নতুন অফিস সময়সূচি কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই সময়সূচি অনুসরণ শুরু হয়েছে।
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।