• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রয়োজন নেই: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৫:২৭ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি কোনো যুদ্ধে জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাম্প্রতিক সময়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১১ জুলাই) দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক ব্যক্তি নির্বাচনকে সামনে রেখে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তবে তুরস্ক এসব বক্তব্যে প্রভাবিত হবে না, কারণ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন তারা দেখছে না।

হাকান ফিদান বলেন, “আমি মনে করি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ আছে। আমি আগেই বলে আসছি, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে আমি যখনই ইসরায়েলি সরকারি ও বিরোধী রাজনীতিকদের থেকে এ ধরনের হুমকিমূলক কথা শুনে থাকি। যদিও সব বিরোধী রাজনীতিকরা এমন কথা বলেন না। আল্লাহকে ধন্যবাদ ইসরায়েলে এখনো কিছু বোধসম্পন্ন ও বুদ্ধিমান মানুষ আছে।”

তিনি আরও বলেন, “তাদের সবাই নেতানিয়াহু ও তার কিছু লোকের মতো নয়। কিন্তু নেতানিয়াহু ও তার কাছের মানুষদের নির্বাচন ঘনিয়ে আসলে শত্রুর প্রয়োজন হয়। তারা হামাস হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এখন তাদের আরেকটি শত্রু দরকার। আর অনেক ইসরায়েলি রাজনীতিবিদের জন্য নতুন শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক।”

গত কয়েকদিন ধরে ইসরায়েল ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা তৈরি হলেও আঙ্কারা সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা রাখে না বলেই ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: দ্য ন্যাশনাল

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েনের পর রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিন্স হ্যারি, মেগান মার্কেল ও তাদের দুই সন্তান। ছবি: সংগৃহীত
অভিমান ভুলে হ্যারির সন্তানদের সঙ্গে দেখা করলেন রাজা চার্লস
ছবি: সংগৃহীত
স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩
ফাইল ছবি
জাতিসংঘ বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী