• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ১০:০১ এ.এম.
কলকাতার তৃণমূল ভবনে নতুন ব্যানার টাঙিয়ে অবস্থান নেয় বিদ্রোহী নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
কলকাতার তৃণমূল ভবনে নতুন ব্যানার টাঙিয়ে অবস্থান নেয় বিদ্রোহী নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ‘তৃণমূল ভবন’ দখলে নিয়েছেন দলের একাংশের বিদ্রোহী নেতারা। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই ভবনের বাইরে থাকা পুরোনো ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়। পরে নতুন ব্যানার লাগিয়ে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিদ্রোহী নেতারা দাবি করেছেন, রাজ্যের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সাংসদ বর্তমানে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, তৃণমূলের প্রকৃত সাংগঠনিক শক্তি এখন বিদ্রোহী অংশের হাতেই রয়েছে। এ কারণে দলীয় প্রতীক ‘জোড়া ফুল’-এর ওপর তাদেরই অধিকার থাকা উচিত।

এর আগে বৃহস্পতিবার বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনে হাজির হন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন। সেখানে তারা দাবি করেন, বর্তমান নেতৃত্বের পরিবর্তে তারাই মূল তৃণমূল কংগ্রেস এবং দলের প্রতীক ব্যবহারের বৈধ অধিকার তাদের রয়েছে। দিল্লি থেকে ফিরে পরদিনই কলকাতার তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী শিবির।

এ সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাসহ কয়েকজন শীর্ষ নেতা। তারা ভবনে প্রবেশের সময় সেখানে অবস্থান করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বিদ্রোহী নেতারা ভবনে প্রবেশ করার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫
ছবি: সংগৃহীত
খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ‘সুপার টাইফুন’