বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সারোয়ার আলম

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সারোয়ার আলম।
মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর ১০(৪) অনুচ্ছেদের আওতায় তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর চুক্তিভিত্তিকভাবে এ পদে দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, তার চাকরির অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
মো. সারোয়ার আলম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংক খাতে নীতি প্রণয়ন, তদারকি ও প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য