• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা কর্মসূচিতে। পরিস্থিতি বিবেচনায় দলটি কয়েকটি নির্ধারিত কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনেছে।

শনিবার (১১ জুলাই) সকালে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্যান্য স্থানে পদযাত্রা অব্যাহত থাকবে।

এদিকে শনিবারের নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলায় জুলাই পদযাত্রা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এ ছাড়া উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত রাখা হয়েছে। বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবেই সমাজের অধঃপতন: রিজভী
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান শিশুদের জাতির ভবিষ্যৎ হিসেবে দেখতেন
ছবি: ভিওডি বাংলা
ঢামেকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছাত্রদলের স্লোগানে মুখর ক্যাম্পাস