• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ-চীন আলোচনায় গভীর নজর রাখছে ভারত

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ০৯:১২ পি.এম.
রণধীর জয়সওয়াল
ছবি: সংগৃহীত

চীনের কাছ থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের সম্ভাব্য আলোচনা এবং বেইজিংয়ের প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বিষয়ক খবরে গভীর নজর রাখছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনও ধরনের অগ্রগতি ও কূটনৈতিক কর্মকাণ্ডের ওপর ভারত সার্বক্ষণিক ও নিবিড় নজর রাখছে।

রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, আমাদের প্রতিবেশী দেশের এই জাতীয় সব ধরনের ঘটনাপ্রবাহ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বেইজিংয়ের পক্ষ থেকে এই অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেওয়া হয় এবং একই সঙ্গে বাংলাদেশ চীনের কাছ থেকে জে-১০সিই যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে আলোচনা করছে, এমন আলাদা দুটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল ভারতের এই অবস্থানের কথা জানান।

সফরে তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে চীনের কথিত সহায়তার প্রতিশ্রুতির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতা একটি পারস্পরিক সম্মত রূপরেখার মাধ্যমে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়।

তিস্তা প্রকল্পের কথা উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়ে ভারত আগেই বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নির্ধারণের ক্ষেত্রে ভারত এই ধরনের সব সম্পর্কিত ঘটনাপ্রবাহকে বিবেচনায় রাখবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ‘গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না’
ছবি: সংগৃহীত
বিআরটিএর কঠোর পদক্ষেপ এক মাসে ৭৫ চালকের লাইসেন্সে পয়েন্ট কর্তন
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের ভিড়
ভিসা আবেদনে অভূতপূর্ব সাড়া, কৃতজ্ঞ ভারতীয় হাইকমিশন