• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পানিসম্পদ মন্ত্রী

‘গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না’

   ৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ পি.এম.
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদকের কারবার করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদকের কারবার ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না।

শুক্রবার (৩ জুলাই) চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের কারবার করে, ওসিকে বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা। নারীদের উন্নয়নে সরকার নারীবান্ধব হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছে।

এ সময় লক্ষ্মীপুর জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৈঠকে বসেছেন ইরান ও বাংলাদেশের স্পিকার
ছবি: সংগৃহীত
বিআরটিএর কঠোর পদক্ষেপ এক মাসে ৭৫ চালকের লাইসেন্সে পয়েন্ট কর্তন
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের ভিড়
ভিসা আবেদনে অভূতপূর্ব সাড়া, কৃতজ্ঞ ভারতীয় হাইকমিশন