• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

হজ প্যাকেজ ঘোষণা আজ, কমতে পারে বিমান ভাড়া

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২১ জুলাই ২০২৬, ১০:৪১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।
 
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রাখা হচ্ছে। পাশাপাশি হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়াও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় এক লাখ ৫৪ হাজার টাকা থাকা বিমান ভাড়া কমিয়ে প্রায় এক লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হতে পারে।

গত বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ চালু ছিল। এর মধ্যে বিশেষ প্যাকেজের ব্যয় ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং তৃতীয় প্যাকেজের ব্যয় ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর জন্য একটি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। সরকার নির্ধারিত এই প্যাকেজের ভিত্তিতে এজেন্সিগুলো অতিরিক্ত দুটি নিজস্ব প্যাকেজ ঘোষণার সুযোগ পেয়েছিল।

ভিওডি বাংলা/জা
 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী
ছবি: সংগৃহীত
‘ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের