• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো ছবি: ভিওডি বাংলা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি স্মরণ করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে ইতালির বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও ইতালির অবদানের বিষয়টি উঠে আসে। বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান তারা।

প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে বিদ্যমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ভিওডি বাংলা
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী