• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে

নাটোর প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৮:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও পথসভার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নাটোরে। শুক্রবার সকালে সদর উপজেলার ঢালান বাজারসংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে এ কর্মসূচি পালনের পর এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার কিছু সময় পর গাওপাড়া ঢালান বাজারসংলগ্ন রাজশাহী মহাসড়কে ১৫ থেকে ২০ জন ব্যক্তি ছাত্রলীগের ব্যানার ও জাতীয় পতাকা হাতে আকস্মিক মিছিল বের করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তারা একটি মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে একজনকে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসকে কর্মসূচির আশপাশে চলাচল করতে দেখা যায়। মিছিল ও পথসভা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

কর্মসূচি সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এমরান হোসেন বলেন, ‘মিছিল করা বাক্‌স্বাধীনতার অংশ। তাই আমরা মিছিল করেছি। মিছিল করার কারণে পরে ওই এলাকার বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। কিছু লোককে মারপিটও করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।’

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল করার খবর তাঁদের জানা নেই। এ ধরনের তৎপরতা চালানো হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক