• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ১০:১৬ এ.এম.
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত। সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডও তার অবিচ্ছেদ্য অংশ।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এই নীতির মধ্য দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।

মোহাম্মদ সাহাবুদ্দিন আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি নানা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের বিকল্প নেই।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান মাহ্দী আমিনের
তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে করতে চায় যুক্তরাষ্ট্র