• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাবির অগ্রযাত্রা গতিশীল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা অপরিহার্য: দুদু

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৮:১৭ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
ছবি: ভিওডি বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও গতিশীল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা ও সহযোগিতা অপরিহার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জুলাই) টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়লে শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে স্মৃতি চিরন্তন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে টিএসসি চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্যানেল আলোচনা, রাজু ভাস্কর্যের সামনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কনসার্ট এবং সাইক্লিং ক্লাবের উদ্যোগে সাইকেল র‌্যালি ও স্টান্ট শোর আয়োজন করা হয়।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. রঞ্জিত পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ছবি: ভিওডি বাংলা
শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, টিটিসিতে বিরল দৃষ্টান্ত
ছবি: সংগৃহীত
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে পাঁচ বছর কারাদণ্ড
তেজগাঁও ১ম বর্ষ (শিক্ষাবর্ষ : ২০২৫-২০২৬) নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্য দেন ববি হাজ্জাজ। ছবি: ভিওডি বাংলা
ডিগ্রি ‘ব্যবসার’ অবসান ঘটানো হবে: ববি হাজ্জাজ