• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পি.এম.
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের নিয়োগ-সংক্রান্ত প্রস্তাবে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন মিলেছে। এখন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা। দায়িত্ব গ্রহণের পর তিনি আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখবেন।

বর্তমানে বিশ্বব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। নতুন নিয়োগ কার্যকর হলে আবদুর রহমান খান তার স্থলাভিষিক্ত হবেন।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করেন। উন্নয়ন সহযোগিতা, ঋণ ও অনুদান অনুমোদন, বিভিন্ন প্রকল্পের অর্থায়ন, নীতিগত সিদ্ধান্ত এবং আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মতামত ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।

এ ছাড়া বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালকও দায়িত্ব পালন করেন। নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তিনি প্রয়োজনীয় দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহায়তা করেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ভিওডি বাংলা
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী