• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আবু হানিফ

বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া ভিপি নুরকে অবরুদ্ধ করা হয়নি


প্রকাশ:  ১৩ জুন ২০২৫, ১০:২৩ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া ভিপি নুরকে অবরুদ্ধ করা হয়নি

কিশোরগঞ্জ প্রতিনিধি: 

বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশ ছাড়া হাসান মামুন নুরুল হক নুরের সঙ্গে ঝামেলা করেনি বলেন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে কিশোরগঞ্জে এক বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।  

শুক্রবার (১৩ জুন) বিকাল ৫ টায় পুরানথানা থেকে মিছিল করে আখরাবাজারে ব্রীজে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘বাংলাদেশে বিগত সময় যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে সাহস পেত না, তখন নুরুল হক নুর প্রতিবাদ করেছেন। বিগত সরকার বিরোধী আন্দোলনের অন্যতম চরিত্র নুরুল হক নুর। ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের পর সবাই যখন চুপ ছিলো তখন আমরা প্রতিবাদ করেছি, রাজপথে থেকেছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলেও আমরা ভয় পায়নি, সবশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আমরা রাজপথে থেকেছি।

আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করিনি। আওয়ামী লীগের হামলা-মামলা উপেক্ষা করে দেশের মানুষের পক্ষে কথা বলেছি। এখন কেউ যদি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় জনগণ কখনোই সেটা হতে দিবে না।’

আবু হানিফ বলেন, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। গতকাল নুরুলহক নুরের নিজ এলাকা পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলা ও ভাংচুর করে বিএনপি নেতা হাসান মামুনের নেতাকর্মীরা। সেই ঘটনার সূত্রপাত হয় সরকারি চালের বরাদ্দ নিয়ে। সেই বরাদ্দ ডিসির সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করছেন, সেই বিষয়ে প্রতিবাদ করলে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপি নেতাদের বিবাদ শুরু হয়। সেই সূত্র ধরে গতকাল পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখে। বিএনপির নেতা হাসান মামুনের নির্দেশে তার নেতাকর্মীরা যদি নুরুলহক নুরের সাথে এমন আচরণ করে তাহলে বুঝতে হবে বিএনপির শীর্ষ নেতার নির্দেশ ছাড়া হাসান মামুন নুরুলহক নুরের উপর হামলা করার সাহস পায়নি।
 
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসান মামুনকে বহিষ্কার করতে হবে। হাসান মামুনকে বহিষ্কার করে বিএনপিকে প্রমাণ করতে হবে তাদের মিত্রদের সাথে ভবিষ্যতে কেমন আচরণ করবে। পটুয়াখালীর ডিসিকে অবহিত করার পরও গতকাল কোনো ব্যবস্থা নেয়নি। এই পটুয়াখালীর ডিসির মতো প্রশাসনের অনেকেই আগে আওয়ামী লীগের ছিলো, এখন বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের অনেকেই বিএনপির হয়ে কাজ করছে।

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার প্রমুখ। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও