• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ আটক ২

   ১৩ জুন ২০২৫, ০৩:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান পরিচালনা করে একটি আমেরিকায় তৈরি পিস্তলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— মো. পারভেজ ও মোহাম্মদ সাকিব। তারা দুজনই পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকবিরোধী ওয়ারেন্ট তামিল অভিযানের সময় খবর আসে, পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়ায় সাহাবুদ্দীন আরিফ নামে একজনের বাড়ির পেছনে কয়েকজন মাদক কারবারি জড়ো হয়েছেন। এরপর রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে।

তল্লাশির সময় পারভেজের কোমর থেকে ‘মেইড ইন ইউ.এস.এ’ লেখা একটি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, গ্রেপ্তার দুই যুবকের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার