• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

   ১০ জুন ২০২৫, ০৮:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন।’

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শৈলকুপাবাসীর উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছি। এ লড়াইয়ে আমরা সফল হচ্ছি। আপনারা আমাকে মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সগযোগীতা করবেন। আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলব।’

ব্যাংক কর্মকর্তা মহিবুল কাদির ফরহাদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ডা. নাসিরুদ্দিন, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ব্যাংক কর্মকর্তা নাজমুল হাসান স্বপনসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার