• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

রূপসায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

   ১ জুন ২০২৫, ০৯:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

রূপসায় দৈনিক গণ তদন্ত পত্রিকার প্রতিনিধি ও রূপসা উপজেলা প্রেস ক্লাবের সদস্য আ. মান্নানকে লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে।

রোবাবার (১ জুন) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক জাকির কর্তৃক তিনি লাঞ্চনার শিকার হন।

জানা গেছে, রোববার সকালে উপজেলা গেটে দাঁড়িয়ে স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্যের সাথে সাংবাদিক আ. মান্নান বিভিন্ন বিষয়ে কথা বলতে বলছিলেন। এ সময় তাদের আলাপের মাঝে অযাচিতভাবে হস্তক্ষেপ করেন পাশে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক জাকির। এক পর্যায়ে জাকির উত্তেজিত হয়ে সাংবাদিক মান্নানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। সেইসাথে শারীরিকভাবে লাঞ্ছিত আসলে সাংবাদি মান্নান সম্মানের ভয়ে স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানালে জাকির আরও ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আ. মান্নান এর ছোট ভাই কাজদিয়া বাজারের দোকানদার আ. হান্নান ও কাজী সহিদকে বলেন, ‘আ. মান্নান যেন উপজেলা চত্বরে না প্রবেশ করে। প্রবেশ করলেই হাত-পা ভেঙে দিব।’

এরপর  সাংবাদিক আ. মান্নান নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ জানান এবং নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু  এ বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার