• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

সিকিমে হাজার ফুট নিচে তিস্তায় পর্যটকবাহী গাড়ি : নিহত ১, নিখোঁজ ৮

   ৩০ মে ২০২৫, ০২:১৪ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের সিকিম রাজ্যে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গিয়েছে পর্যটকবাহী একটি গাড়ি। এ সময় গাড়িটিতে ড্রাইভারসহ মোট ১১ জন ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে ১ জনকে মৃত এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জন এখনও নিখোঁজ।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর সিকিমের উত্তরাঞ্চলীয় জেলা মাঙ্গানের দুই শহর চুংতাং ও মুনসিতাংয়ের মাঝামাঝি এলাকায় ঘটেছে এই ঘটনা। আহত দুই জনকে চুংতাং-এর একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

মাঙ্গান জেলার সুপারিটেনডেন্ট অব পুলিশ সোনাম ডেচু ভুটিয়া সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। গাড়িটিতে চালক ব্যতীয় বাকি ১০ জনের সবাই পর্যটক ছিলেন। যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনিই গাড়ির চালক ছিলেন। হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা খুবই গুরুতর এবং নিখোঁজদের অনুসন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী, তিব্বতের সীমান্ত পুলিশ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি দল উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে। তবে বর্ষণ ও নদীর প্রমত্ত ভাবের কারণে তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেছেন সোনাম ডেচু ভুটিয়া।সূত্র : ইকোনমিক টাইমস 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক