• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

চাকা খুলে পড়া বিমানটি ঢাকায় অবতরণ করেছে

   ১৬ মে ২০২৫, ০৩:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানটিতে শিশুসহ ৭১ জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এ বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়া হয়। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়।

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছিলেন, পেছনের এক চাকাতেও একটি বিমান জরুরি অবতরণ করতে পারে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল