• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

   ১৩ মে ২০২৫, ১০:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা থেকে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে র‍্যাব-১২ এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আজগর আলী (৫৮) ও তার স্ত্রী রাবেয়া বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতখামার গ্রামে। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন জেলায় বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড