• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

কুড়িগ্রামে যুবলীগ কর্মী গ্রেপ্তার


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০৭:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম বিটু (৫২)। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখাঁন গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।

শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলিপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর আমিনুল ইসলাম বিটুকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদা মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, হকি স্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী মোসাব্বির হোসেন বাদী হয়ে গত বছরের ২১ নভেম্বর উলিপুর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৮০ জনকে আসামি করা হয়। ওই মামলারই এক আসামি আমিনুল ইসলাম বিটুকে এবার গ্রেপ্তার করল পুলিশ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও