• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এক্সপ্রেসওয়ের সেই ভাইরাল ভিডিও

মুন্সীগঞ্জে ৫ ডাকাত আটক


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৪:১৬ পি.এম.
শেয়ার করুন 0
মুন্সীগঞ্জে ৫ ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ডাকাতদলের ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।

বুধবার (৭ মে) মুন্সীগঞ্জ গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চালকের দক্ষতায় রামদা হাতে ডাকাতের হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তিগত গাড়ির আরোহী।

ঘটনার সময় গাড়ির একটি ড্যাসবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে ওৎ পেতে থাকা ডাকাতরা একটি গাড়ি আসতেই বড় রামদা নিয়ে গাড়িটির দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু গাড়িচালক ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে না গিয়ে দ্রুত গাড়িটি নিয়ে কেটে পড়তে সমর্থ হয়। হাফপ্যান্ট পরিহিত কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৬ জন ডাকাত গাড়িটিকে ধরতে না পেরে একটি রাম দা গাড়ির দিকে ছুঁড়ে মারেন।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশর ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ওই ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও