• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত


প্রকাশ:  ৬ মে ২০২৫, ০৩:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
কিশোরগঞ্জে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ( ৬ মে ) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই স্কুলের সহকারি শিক্ষক মোস্তফা কামাল তানসিন। নিহতরা হলেন, উপজেলার চরটেকী নামা পাড়া ফকির বাড়ি গ্রামের বাদল মিয়ার মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে প্রিয়া (১৪), বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৪)। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় স্কুলে সেমিস্টার পরীক্ষা ছিল। সেই উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলে রওনা দিলে সাড়ে ১২টার দিকে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় নামাপাড়া হাকিম ভিপি’র বাড়ির সামনে পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন শিক্ষার্থী। ঝড়ের সাথে বজ্রপাত হলে তিনজন ঘটনাস্থলে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে বর্ষাও মারা যায়।

পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তিনজন স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও