• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিআরটিএর কঠোর পদক্ষেপ

এক মাসে ৭৫ চালকের লাইসেন্সে পয়েন্ট কর্তন

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়ন আরও কঠোর করতে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে গত জুন মাসেই ৭৫ জন চালকের লাইসেন্স থেকে মোট ৭৮টি পয়েন্ট কর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষসূচক পয়েন্ট কর্তনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুন মাসে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮টি পয়েন্ট কাটা হয়েছে। একই সঙ্গে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন ও বিধিমালা মেনে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএ আরও জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১১(১) ধারায় প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। কোনো চালক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হবে।

সংস্থাটি জানায়, বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনসহ সড়ক সংক্রান্ত অপরাধের জন্য চালকদের পয়েন্ট কর্তন করা হচ্ছে। দুর্ঘটনা ও আইন ভঙ্গের ঘটনা কমাতে সব চালককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৈঠকে বসেছেন ইরান ও বাংলাদেশের স্পিকার
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ‘গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না’
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের ভিড়
ভিসা আবেদনে অভূতপূর্ব সাড়া, কৃতজ্ঞ ভারতীয় হাইকমিশন