• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদআসিফ


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৩ এ.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন। মুজিববাদ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি দুঃখজনক ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। তিনি আরও লিখেন, এ লড়াইয়ের পথে কি ২৪ এর প্রজন্ম একা?

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গভবনের দরবার হলের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ছবি শেয়ার করে তা জানিয়েছেন। শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিস্তর আলোচনা চলমান এখন।

এরই মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম একাত্তর পরবর্তী ‘ফ্যাসিস্ট’ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করার কথা বলেছেন। পাশাপাশি মুজিববাদ ও শেখ হাসিনাকে হাসিনাকে বয়কট করার ডাক দিয়েছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
ফাইল ছবি
সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা
ছবি: পিএমও
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর