• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বড় ছেলের ছেলের ইমামতিতে

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রাজ্জাকের জানাজা সম্পন্ন


প্রকাশ:  ৫ মে ২০২৫, ০২:১৩ পি.এম.
শেয়ার করুন 0
সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রাজ্জাকের জানাজা সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ মে) বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

জানাজার আগে তার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।

জানাজায় অংশ নেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

জামায়াত নেতাদের মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ জানাজায় অংশ নেন। জানাজায় বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

এদিকে দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সোমবার (৫ মে) অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ। আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত চলবে। এরপর আর বসবে না আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর ১টা পর্যন্ত চলবে। এরপর হাইকোর্টে বিচারকাজ বন্ধ থাকবে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারী আইনে তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমদৃত ছিলেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা