• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

চাকরি না দেওয়ায়

শ্রমিকদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না বিএনপি নেতারা


প্রকাশ:  ৩ মে ২০২৫, ০৯:০৪ পি.এম.
শেয়ার করুন 0
শ্রমিকদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না বিএনপি নেতারা

মানিকগঞ্জ প্রতিনিধি: 

মানিকগঞ্জের গোলড়ায় চুক্তি অনুযায়ী চাকরি না দেওয়ায় শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আতাউর রহমান আতার ও তার অনুসারীদের বিরুদ্ধে। 

শনিবার (৩ মে) সকাল ৯টার দিকে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ লিমিটেডের ওয়্যারহাউজে এ ঘটনা ঘটে। 

এ সময় কারখানাটির সামনে অর্ধশতাধিক আউটসোর্সিং শ্রমিক ফ্যাক্টরিতে কাজের জন্য এলেও ভেতরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি আটকে পড়েন প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারাও। 

অভিযুক্ত আতাউর রহমান আতার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

শ্রমিকরা জানায়, ট্রান্সপোর্ট ব্যবসা এবং আউটসোর্সিং কর্মী নিয়োগের ঠিকাদারি ব্যবসার অনুমোদন না দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সম্পর্কের অবনতি ঘটলে শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়।

সংশ্লিষ্ট ও পুলিশ সূত্র জানিয়েছে, ট্রান্সপোর্ট ব্যবসা, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যারহাউজ পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।  প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। সম্প্রতি জেটি ইন্টারন্যাশনাল চুক্তি বাতিল করে স্থানীয় বিএনপি নেতাদের কাজ না দিয়ে নতুন করে চট্টগ্রামের এক ভেন্ডারকে দিয়ে কাজ করাচ্ছেন কর্তৃপক্ষ। 

তবে স্থানীয় নেতাদের দাবি, ওই  চুক্তি বাতিল করে বিএনপিপন্থি ভেন্ডার এম এস ট্রেডার্সের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। 

এ সময় ওয়্যারহাউজের সামনে জেলা টিসিবির সভাপতি ও জেলা বিএনপি নেতা আবুল কালাম, সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির, জাগীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবু, সদর থানা কৃষকদলের সহসভাপতি সাইদুল ইসলাম সাজলু, জেলা বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিনসহ ২০ থেকে ২৫ জন বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এদের প্রত্যেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতার অনুসারী। 

এ বিষয়ে আতাউর রহমান আতার সাংবাদিকদের বলেন, কোম্পানির লোকের সঙ্গে আগে কথা ছিল ফ্যাক্টরির চলমান কাজগুলো স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দিয়ে করানো হবে। কিন্তু কোম্পানি তাদের কথা না রাখায় স্থানীয় ইউনিয়নের নেতাকর্মীরা শ্রমিকদের ফ্যাক্টরিতে ঢুকতে বাধা দিয়েছে।  

জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ সাইদুজ্জামান বলেন, লেবারদের ওয়্যারহাউজে ঢুকতে না দেওয়ায় স্থানীয় যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আউটসোর্সিংয়ের ঠিকাদারি, ট্রান্সপোর্ট ব্যবসা করতে আগ্রহী। আমরা তাদের নিয়মমাফিক অফিসিয়াল প্রসিডিওর মেইনটেইন করে ভেন্ডার লাইসেন্স জমা দিতে বলেছি। 

তিনি বলেন, তারা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানে শ্রমিকদের ঢুকতে না দেওয়ার মতো ঘটনা কাম্য নয়। পুলিশ এসে ঘটনা সমাধানের চেষ্টা করছে।

এ ঘটনার পরপরই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও