• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা কারাগারে


প্রকাশ:  ১ মে ২০২৫, ১০:৪২ এ.এম.
শেয়ার করুন 0
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা কারাগারে

নেত্রকোণা প্রতিনিধি: 

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দূর্জয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল দূর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী নেত্রকোণা শহরের বাসিন্দা। তিনি রাজধানীর একটি কলেজে পড়াশুনা করেন। ওই তরুণীর সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এ উপলক্ষে তারা সোমবার দুর্গাপুরে ঘুরতে যান।

তবে ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথামতো তারা সেখানে একটি হোটেলে উঠেন। সোমবার বিকালের দিকে ওই ছাত্র হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যায়। এ সময় ওই তরুণী হোটেলে অবস্থান করছিলেন।

এ সুযোগে অভিযুক্ত ফয়সাল পুলিশকে জানান, তার বন্ধু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রকে আটক করে।

এদিকে, এই সুযোগে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান, তার হবু স্ত্রী (ওই ছাত্রী) হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ভুক্তভোগী তরুণীর চিৎকার শুনে সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশ তাকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকার একটি রিসোর্টে এই মামলার ভিকটিম তার হবু স্বামীর সঙ্গে গত সোমবার থেকে রাত্রিযাপন করে আসছিল। পরে মঙ্গলবার দুপুরে ভিকটিমের স্বামী রুমে না থাকার সুযোগে আটককৃত ফয়সাল রুমে এসে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন ও পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ছাত্রদল নেতা ফয়সালকে আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। বুধবার দুপুরে আটক ছাত্রদল নেতা ফয়সালকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এছাড়া, ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে, ঘটনার পর নেত্রকোনা জেলা ছাত্রদল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ফয়সালকে দল থেকে বহিষ্কার করে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও