• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সাবেক আইনমন্ত্রী আনিসুলকে আদালতে চড়-থাপ্পড়


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক আইনমন্ত্রী আনিসুলকে আদালতে চড়-থাপ্পড়

আদালত প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৮ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান।

এদিকে, বিকালে আদালত থেকে কারাগারে যাওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় মারেন এবং ধাওয়া দেন। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে আদালত থেকে কারাগারে পাঠায়। নারায়ণগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ‘ছাত্র আন্দোলনে মাদ্রাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নম্বর আসামি করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন।’

‘এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আশা করি, এ রিমান্ডের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদ্রাসাছাত্র মো. সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা