• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

   ২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
হঠাৎই সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। যেখানে এ বছর নয়, প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সাফ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল আগামী জুন-জুলাইয়ে এবারের আসরটি অনুষ্ঠিত হবে। কিন্তু সেসময় ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শ্রীলংকার নাম সম্ভাব্য আয়োজক হিসেবে শোনা গিয়েছিল।

বৃহস্পতিবার সাফ অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানায়, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে। আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

সাফে এখন পর্যন্ত ১৪টি আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ বার এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা একবার করে পেয়েছে শিরোপার স্বাদ।

২০২৩ সালে সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতি দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার