• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

চিলমারীতে মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী

   ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায়  মোঃ নুর আলম (৪৬) নামের এক মাদককারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ১০ পিস ইয়াবাসহ নগদ অর্থ ও একটি মোটরসাইকেল  জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটককৃত নুর আলম(৪৬) উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, নুর আলম দীর্ঘ দিন ধরে মাদক বেচা কেনার সাথে জড়িত।  চিলমারী ইউনিয়ন পরিষদে সাধারন সদস্য পদে দাঁড়িয়েছিলেন তিনি। চিলমারী ইউনিয়নের উঠতি বয়সী ছেলেরা এখন ৭০% মাদকাসক্ত এই নুর আলমের কারনে। এর আগে জোড়গাছ বাজারে মাদকসহ হাতে নাতে ধরার কারনে সে এক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিলো। কিছুদিন পরে জেল থেকে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা চালাতে থাকে। ৫ আগস্টের পরে সে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করা হয়েছে।

আটকের সময় ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো এবং প্রেস সম্বলিত একটি ১২৫ সি সি মটর সাইকেল ও ১০ পিস ইয়াবা পাওয়া যায়। 

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত