• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

যশোরে দুই বিএনপি নেতার পদ সাময়িক স্থগিত

   ২৩ এপ্রিল ২০২৫, ১০:০০ পি.এম.

যশোর প্রতিনিধি: 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরে আরও দুই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের তথ্যে ভিত্তিতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেনের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। তার স্থলে দলের ১ নম্বর সহ-সভাপতি চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

একই অভিযোগে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিবর রহমান বৈদ্যের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা এবং ইউনিয়ন বিএনপিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস