• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট

হার্ট অ্যাটাকে মারা গেছেন নিরাপত্তা কর্মকর্তা ইকরাম চৌধুরী


প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পি.এম.
শেয়ার করুন 0
বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী
বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক
সিলেটে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্টে নিরাপত্তার দায়িত্বে থাকা বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছেন। বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে আজ সকালে মাঠ পর্যবেক্ষণ করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বিসিবির চিকিৎসকেরা।

স্থানীয় আল হারমাইন হাসপাতালে ভর্তি হওয়ার পর আবার হার্ট অ্যাটাক হয় তাঁর। সিসিইউতে নিয়ে যাওয়ার পর অবস্থার আরও অবনতি হয়। এরপর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রথম আলোকে ইকরাম চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের চিফ সিকিউরিটি কো–অর্ডিনেটর আলী ওয়াশিকুজ্জামান।

১১ বছর ধরে বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করেছেন ইকরাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হলেই নিরাপত্তার দায়িত্বে থাকতেন তিনি। ৫০ বছর বয়সী ইকরামের মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিকিউরিটি কো–অর্ডিনেটরের দায়িত্বে থাকা ইকরামের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। শোকবার্তায় বলা হয়, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো–অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সিলেট ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মুখ ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছে বিসিবি।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না