• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আওয়ামী লীগ

রাতে মশাল মিছিল, সকালে ডিসির কাছে স্মারকলিপি


প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পি.এম.
শেয়ার করুন 0
রাতে মশাল মিছিল, সকালে ডিসির কাছে স্মারকলিপি

শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মুখে মাস্ক পরে রাতের আধারে মশাল মিছিল করেছেন। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার চিকন্দি এলাকায় মিছিলটি বের হয়।

রোববার (২০ এপ্রিল) সকালে অনেকটা চুপিসারে একটি স্মারকলিপি দেয় দলটির নেতারা।

মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মশাল হাতে ও মুখে মাস্ক পড়ে স্লোগান দিতে দেখা যায়। ঘটনার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তার ফেসবুক পেইজে লিখেছেন, যারা এখনও পতিত খুনিদের পক্ষে স্লোগান দিয়ে শরীয়তপুরকে অস্থির করতে চায়, তাদের সাবধান করে দিচ্ছি। শেকড় যত গভীরেই হোক উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অপরদিকে, রোববার (২০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক দফতরের নিচতলায় যান। সেখানে খুব অল্প সময়ের মধ্যে তথ্যসেবা কেন্দ্রে একটি স্মারকলিপি দিয়ে সটকে পড়েন।

শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় রুবেল নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও