• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঞ্ছারামপুরে নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

   ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পি.এম.

ব্রাহ্মবাড়িয়া প্রতিনিধি:  

ব্রাহ্মবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার তারেক রহমানের উদ্যোগে গঠিত "নারী ও শিশু নিপীড়িতদের আইনী ও চিকিৎসা সহায়তা সেল" থেকে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। 

এসময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন।একইসাথে শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এছাড়া তিনি শিশুটির চিকিৎসার প্রদানকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডাঃ সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. কাজী আবু তালহা।

উল্লেখ্য, ১৫ এপ্রিল নিজ বাড়ীর পাশে এক নরপশুর ধর্ষণের শিকার হোন সাড়ে ৫ বছরের এই শিশু।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস