• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নাটোরে বর্ষবরণে বিএনপি’র আনন্দ শোভাযাত্রা


প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৫, ০২:১৮ পি.এম.
শেয়ার করুন 0
নাটোরে বর্ষবরণে বিএনপি’র আনন্দ শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি 

নাটোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণে বিশাল শোভাযাত্রা বের করে জেলা বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের আলাইপুর বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে মহিষ, ঘোড়ার গাড়ি নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন - কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে শহরের মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মিজ আসমা শাহীন ও পুলিশ সুপার আমজাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নাটোর রানি ভবানী রাজবাড়ি চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও