• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের সুর নরম, স্মার্টফোন-ল্যাপটপে শুল্ক মওকুফ

   ১৩ এপ্রিল ২০২৫, ১২:০৮ পি.এম.

ভিওডি বাংলা ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের কারণে অস্থির হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্য। তবে ট্রাম্প প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্যকে চীনের উপর আরোপিত ১২৫% শুল্কের আওতা থেকে সরিয়ে নিয়েছে। 

রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ছাড়ের আওতায় রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ডসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশও। চীনের বিরুদ্ধে আমেরিকার শুল্ক নীতিতে এটাই প্রথম বড় ছাড়, বিশ্লেষকরা এই পদক্ষেপকে ‘গেম-চেঞ্জার’ বলছেন।

আমেরিকান টেক কোম্পানিগুলোর উদ্বেগের পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যারা জানিয়েছিলেন চীন থেকে তৈরি পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে যেতে পারে।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা সেমিকন্ডাক্টর, চিপস, স্মার্টফোন ও ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি উৎপাদনের জন্য চীনের উপর নির্ভরশীল থাকতে পারে না’।

তিনি আরও যোগ করেন, ‘প্রেসিডেন্টের নির্দেশে এই কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব তাদের উৎপাদন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার চেষ্টা করছে।’

এই সিদ্ধান্তের পর চীন ও অন্যান্য দেশ কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, সেটিই এখন দেখার বিষয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বৈশ্বিক বাণিজ্য সংঘাতের গতিপথ বদলে দিতে পারে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক