• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জামিনের পর মারধরের শিকার

ফের কারাগারে আব্দুল আজিজ


প্রকাশ:  ৯ এপ্রিল ২০২৫, ০৪:০১ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, তাড়াশ থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আবদুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টায় ডা. আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। কারামুক্তির পর তাকে জেলা কারাগার চত্বরে মারধর করে ছাত্র-জনতা। ঘটনার পর রাতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তখন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, সাবেক এমপি আবদুল আজিজকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টা পর আবারও তাকে কারাগারে পাঠানো হলো।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা