• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দর্শকদের মারতে যাওয়া

পাকিস্তানি ক্রিকেটারের ঘটনায় মুখ খুলল পিসিবি

   ৬ এপ্রিল ২০২৫, ০২:১৩ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক 

নিউজিল্যান্ড–পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে এক অঘটনের জন্ম দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদিল শাহ। কয়েকজন ভক্তের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে জড়িয়ে পড়েন। গ্যালারি থেকে দর্শকের করা আক্রমণাত্মক মন্তব্যের জবাব দিতেই তেড়ে যান খুশদিল। ঠিক কি কারণে দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন এই অলরাউন্ডার এবার সেটাই জানাল পিসিবি।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে কেন তেড়ে গিয়েছিলেন খুশদিল। যেখানে আফগান নাগরিকদের পাকিস্তান বিরোধী স্লোগানের বিষয়টিও উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষায় আরও কিছু আপত্তিজনক কথা বললে পরিস্থিতি জটিল হয়ে যায়।’

এই ঘটনায় আইসিসি বা পিসিবির পক্ষ থেকে খুশদীল শাহ’র বিপক্ষে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানা যায়নি। যদিও একই বিবৃতিতে বলের আঘাতে হাসপাতালে যাওয়া ব্যাটার ইমাম-উল-হকের স্বাস্থ্যের সবশেষ অবস্থার কথা জানিয়েছে পিসিবি। 

বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে প্রাথমিক অনুসন্ধানে ইমামের ছোট একটি কনকাশন ধরা পড়েছে। যদিও তাকে দলের বাকিদের সঙ্গে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল সিটি
আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল সিটি
১০ জন নিয়েও মাদ্রিদ ডার্বিতে রিয়ালের
১০ জন নিয়েও মাদ্রিদ ডার্বিতে রিয়ালের
বাংলাদেশ দলে যোগ দিতে পারছেন না হামজা চৌধুরী
বাংলাদেশ দলে যোগ দিতে পারছেন না হামজা চৌধুরী