• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়ার আদর্শের

সৈনিকদের বুকে ফুলের টোকা দিলে ব্যবস্থা নেওয়া হবে

   ৪ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

জিয়ার আদর্শের সৈনিকদের বুকে ফুলের টোকা দেওয়া হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, গত ৫ আগস্টের পর সালথা-নগরকান্দায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো অত্যাচার করেনি বিএনপি। কিন্তু তারপরও এখানে গতকাল (বৃহস্পতিবার) আকস্মিকভাবে বিনা কারণে এ জাতীয় ন্যাক্কারজনক ও অনৈতিক ঘটনা ঘটেছে। এর জন্য আমরা সম্মিলিত চেষ্টায় ১৫ বছর সংগ্রাম করে হাসিনাকে উৎখ্যাত করিনি। 

তিনি বলেন, মাঝারদিয়ার চেয়ারম্যান আফছার মাতুব্বর মানুষের সঙ্গে মিলেমিশে থাকুক তাতে কোনো সমস্যা নেই। তবে জিয়ার আদর্শের সৈনিকদের বুকে ফুলের টোকা দেওয়া হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির এই নেত্রী বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বর (আওয়ামী লীগের সভাপতি) এবং তার গোষ্ঠীর লোককে ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে।

শামা ওবায়েদ বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আফছার চেয়ারম্যান ও তাদের যে লোকজন আছে তাদের আমরা কোনো ডিস্টার্ব করিনি, অন্যায় অত্যাচার করিনি। আমরা চেয়েছি সবাই দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক। চেয়ারম্যানের লোকজন যে অন্যায় করেছে তা আওয়ামী লীগের জঘন্য চরিত্রের একটি দিক। আওয়ামী লীগ এ চরিত্র থেকে বের হতে পারেনি। আগামীতে মুরাটিয়া, মাঝারদিয়া, সালথা বা নগরকান্দা এ জাতীয় কোনো ঘটনা ঘটতে পারে না, ঘটতে দেওয়া হবে না।

ওবায়েদ বলেন,  বিএনপি আওয়ামী লীগ বলে কথা নয়, যারা এতগুলো ঘর ভেঙেছে, আগুন দিয়েছে, ভয়ভীতি প্রদর্শন করেছে, তারা যে দল বা যে মতের হোক না কেন ওসি সাহেবকে বলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস