• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

ভারতকে টপকে র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ


প্রকাশ:  ৩ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ভারতকে টপকে র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক 

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে না পারলেও গোলশূণ্য ড্র করেছিল হাভিয়ের কাবরেরার দল। ভারতের বিপক্ষে ড্র করার পুরস্কার এবার র‍্যাঙ্কিংয়েও পেল বাংলাদেশ।

বৃহস্পতিবার(৩এপ্রিল) প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। ১৮৫ থেকে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান এটি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ড্র করায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভারতের। এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বরে আছে তারা।

এদিকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে এক হালি গোল দেওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্টও বেড়েছে। তিনবারের বিশ্বকাপ জয়ীদের মোট পয়েন্ট এখন ১ হাজার ৮৮৬.১৬।

আর্জেন্টিনার পর র‍্যাঙিংয়ে দুইয়ে আছে স্পেন। এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। এদিকে আর্জেন্টিনার কাছে কদিন আগেই হারা ব্রাজিল আছে তালিকার পাঁচে। সেলেসাওদের আগে আছে ইংল্যান্ড। শীর্ষ দশের বাকি দলগুলো যথাক্রমে নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না