• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

পুতুল নাচের নামে অশ্লীলতা, গুঁড়িয়ে দিল প্রশাসন


প্রকাশ:  ২ এপ্রিল ২০২৫, ০১:০১ পি.এম.
শেয়ার করুন 0
পুতুল নাচের নামে অশ্লীলতা, গুঁড়িয়ে দিল প্রশাসন

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর দোল যাত্রার মেলায় অনুমোদন না নিয়ে পুতুল নাচের নামে অশ্লিলতা চলছিল। 

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মেলায় গিয়ে দু’টি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার গোপীনাথপুরে ৫০০ বছরের ঐতিহ্যবাহী দোল যাত্রার মেলা বসে। মেলায় ঘোড়া, গরু, মহিষ, কসমেটিকস, মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ক্রয়-বিক্রয় মাসব্যাপী চলে। এবারের মেলা রমজান মাসে হওয়াই সাংস্কৃতিক ও বিনোদনের কোনো অনুমোদন ছিল না। ১ এপিল থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে এবার একটি যাত্রপালার অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসনের অনুমোতি না নিয়ে মঙ্গলবার বিকাল থেকে মেলায় দু’টি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেলে দেদারছে অশ্লিল নিত্য প্রদর্শিত হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে পুতুল নাচের দু’টি প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে পুতুল নাচের আয়োজকরা।

মেলা দেখতে আসা একজন দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছিলাম। এসে দেখি এখানে পুতুল নাচের ভেতরে অশ্লিল নাচ দেখানো হচ্ছে।

মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মেলায় প্রশাসনের অনুমতি না নিয়ে দু’টি পুতুল নাচ (ছায়াবাজি) চলছিল। সেখানে অশ্লিল নিত্য প্রদর্শনের অভিযোগে অনুমোদনহীন দু’টি প্যান্ডেলই ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে তারা পুতুল নাচের নামে অশ্লিল নৃত্য প্রদর্শন করছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রাতেই মেলায় গিয়ে দু’টি পুতুল নাচের প্যান্ডেলই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সুপারিশক্রমে শিল্প কলা একাডেমিক কর্তৃক অনুমোদিত একটি যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেও অশ্লিলতার অভিযোগ পেলে বন্ধ করে দেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও