• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আল জাজিরা সাংবাদিক

আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিল


প্রকাশ:  ২৭ মার্চ ২০২৫, ০৪:০৪ পি.এম.
শেয়ার করুন 0
আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিল

জ্যেষ্ঠ প্রতিবেদক 

৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে পতন হয় পতিত আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মী পলাতক।

বুধবার(২৬ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিলেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। 

পোস্টে জুলকার নাইন সায়ের জানান, চারুকলায় আওয়ামী সিমপ‍্যাথাইজাররা সক্রিয় হয়েছে। তারা এখন আওয়ামী লীগের বি টিম হয়ে শোভাযাত্রায় বাধা দেয়ার চেষ্টা করছে। হাইস‍্যকর। হাতি ঘোড়া গেলো তল মশা বলে কত জল! শোনেন, আপনাদের রনবী- নিসার হোসেনরা কি কি ধান্দাবাজি করেছেন-করছেন সেসবের আমলনামা আমাদের কাছে আছে। জুলাইয়ে ছাত্রহত‍্যার সময় রনবী সাহেব চারুকলার দালাল সমাজের পক্ষ থেকে হাসিনার কাছে গিয়ে কি বলছিলেন সেসবও আমাদের ভালোই জানা আছে।

সরকার যখন প্রথমবারের মতো একটা ইনক্লুসিভ উৎসব করতে যাচ্ছে তখন আপনাদের কেনো জ্বলছে আমরা জানি উল্লেখ করে সায়ের আরো জানান, বিগত বছরগুলোতে যখন বিকৃতভাবে খালেদা জিয়ার হাতে ককটেলসহ প্রতিকৃতি, আর জামায়াত নেতাদের ভিলিফাই করার জন্যে তাদের দানব হিসেবে উপস্থাপন করেছিলেন তখন মনে হয়নাই যে শোভাযাত্রাকে পলিটিক্যালি ওয়েপোনাইজ করা হয়েছে?

কোনো লাভ নাই। আওয়ামীলীগের বি টিম হয়ে কালচারাল ফ্রন্টে খেলার দিন শেষ। খুব জ্বলছে এবারের শোভাযাত্রার শ্লোগান শুনে? “নববর্ষে ঐকতান-ফ‍্যাসিবাদের অবসান” নিতে কষ্ট হচ্ছে? আবার বিবৃতিতে আবু সাইয়িদের ফ‍্যামিলির ইমোশন ইউজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের এই দালালগুলা। খোঁজ নিয়ে জেনেছি। আবু সাইয়িদের ভাস্কর্য থাকছে না। কিন্তু যা থাকছে সেটা আপনারা না চাইলেও থাকবে। ফ‍্যাসিস্টের রিপ্রেজেনটেশন ছাড়া শোভা যাত্রা শোভা বর্ধন কিভাবে হবে?

আর শোনেন, এবারের উৎসব সবচাইতে অংশগ্রহণমূলক হবে এবং এর মধ্য দিয়ে আওয়ামী চাটামির কবরও রচিত হবে।

ছবিতে ছাত্রজনতার আন্দোলনে যখন আমাদের ভাইবোনদের গুলি করে হত‍্যা করা হচ্ছিলো তখন হাসিনার মসনদ টিকিয়ে রাখতে আয়োজিত এক সভায় চারুকলার অন্তপ্রাণ রনবী'র উপস্থিতি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ