• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, সরাইলের অ্যাসিল্যান্ড

   ২৬ মার্চ ২০২৫, ০৩:৫৬ পি.এম.

বাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে।

 বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

আজ সকালে ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক দাবি করা হয়। এ পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে তোপের মুখে পড়েন অ্যাসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান।

যদিও পোস্টটি কিছুক্ষণ পরে মুছে দেওয়া হয় আইডি থেকে। এরপর পৃথক আরেকটি পোস্টে আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করেন অ্যাসিল্যান্ড কায়ছান।

এদিকে, পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন অ্যাসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানিয়েছেন, ফেসবুক পোস্টের জেরে অ্যাসিল্যান্ড কায়ছানকে সরাইল থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার