• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

   ২৬ মার্চ ২০২৫, ০১:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। পরদিন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, ‘চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি দ্বিপক্ষীয় সফরে যাবেন। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছি।’

তার মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সহযোগিতা, গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। এ ছাড়া অর্থনৈতিক, বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি সম্পর্কিত ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা