• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে মুখ খুললেন সাকিব

   ২৪ মার্চ ২০২৫, ০৫:১৫ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক 

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম‍্যাচে সাকিব আল হাসানের বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের লাফবোরোর ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপর চেন্নাইয়ে পরীক্ষাতেও দুঃসংবাদ পান তিনি।

অবশেষে তৃতীয়বারের চেষ্টায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পান সাবেক এই টাইগার অধিনায়ক। অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে তাকে মুক্তি দেয় লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা নেই।

অথচ বোলিংয়ে নিষেধাজ্ঞা কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন না সাকিব। শুধু ব্যাটার হিসেবে সাবেক এই অধিনায়ককে দলে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়া নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, 'আমার কোনো অভিযোগ নেই, তবে যোগাযোগটা ভালো হলে আমি আরও খুশি হতাম।'

সাকিবের বোলিং অ্যাকশন সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার শৈশবের বন্ধু সিরাজউল্লাহ খোদেম। তিনি বলেন, 'প্রথম দুই পরীক্ষায় সাকিব তাড়াহুড়ো করেছিলেন, এবার প্রস্তুতি নিখুঁত ছিল বলেই সফল হয়েছেন।' 

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুদে অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবের আমেজ
নতুন কুঁড়ির ঝলক খুদে অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবের আমেজ
সরকার খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সরকার খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নাহিদের দল
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নাহিদের দল