• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ঝগড়ার কারণে কামড়ে দেন লাকি আক্তার!


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০৯:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ঝগড়ার কারণে কামড়ে দেন লাকি আক্তার!

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক বিরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক জা'র নাক কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গত ১৫ই মার্চ আহতের স্বামী মনির মিয়া নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত মানছুরা বেগম, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মনির মিয়ার স্ত্রী। অভিযুক্ত লাকি আক্তার একই গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী, এবং মনির মিয়া ও মুখলেস সহোদর।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শিশুদের বিভিন্ন বিষয়ে প্রায়ই প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়াতেন লাকি আক্তার। ঘটনার দিন ১১ই মার্চ, একই বিষয়ে জা মানছুরার সাথে ঝগড়া হলে লাকি আক্তার তাকে কামড়িয়ে নাকের মাংস ছিড়ে নেয়।

এ বিষয়ে আহত মানছুরা বেগম বলেন, ‘কিছু হলেই লাকি আমাদের ওপর হামলা করে, যাকে-তাকে কামড়ে দেয়। এর আগেও সে অনেক লোককে কামড় দিয়েছে।’

মামলার বাদী এবং আহতের স্বামী মনির মিয়া জানান, ‘লাকি প্রায়ই বিভিন্ন বিষয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া করে। কিছু হলেই মানুষকে কামড়ে দেয়। আমার স্ত্রীকে কামড়ে তার নাকের মাংস নিয়ে গেছে লাকি।’

পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়া বলেন, ‘এ ঘটনার জন্য একবার সালিশ হয়েছিল। তারা দুই জা ঝগড়া করে, একে অপরকে কামড়ে নাক ছিড়ে ফেলেছে।’

এ ঘটনায় অভিযুক্ত লাকি বর্তমানে জেলহাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও