• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

খুলনার সাতরাস্তা

অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ


প্রকাশ:  ২২ মার্চ ২০২৫, ০২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

খুলনা প্রতিনিধি 

খুলনা মহানগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।  যাওয়ার সময় সন্ত্রাসীরা পিস্তলের গুলির খোসাগুলো তুলে নিয়ে যায়। অবশ্য পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি খোসা উদ্ধার করে। 

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ৮/১০টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকাগুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়।

স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। মোটরসাইকেলে আসা অধিকাংশই তরুণ।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/এম, 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও